গতকাল শুক্রবার ঢাকার ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়ামে ফেনী জেলার এসএসসি ৯৩ ও এইচএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে লাল দল ও সবুজ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সবুজ দল এক গোলে বিজয়ী হয়। খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ফেনী ক্লাবের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, নাসির উদ্দিন মাসুক, স্বপ্নীল চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু, দলের অধিনায়ক আনোয়ার হোসেন, দলের অধিনায়ক জসীমউদ্দীন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফারুক হোসেন, সদস্য সচিব কপিল মাহমুদ।
এছাড়া এডমিন হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল নাসির, নুরুল কাদের, অ্যাডভোকেট মোশারফ হোসেন বদল, জাকির হোসেন বুলেট, কাউসার চৌধুরী।
খেলার শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল পরিয়ে দেন অতিথিরা এবং ট্রফি প্রদান করেন জহির উদ্দিন আলমগীর।
অনুষ্ঠানটি আপ্যায়নের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে সফল সমাপ্তি ঘটে।
Leave a Reply