রাজধানীর গেন্ডারিয়ায় পূর্ব শত্রæতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শরিয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে আরিফুল। বর্তমানে ঢাকার মীরহাজীরবাগ মোল্লাপাড়ায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। নিহতের স্ত্রী আয়শা জানান, পূর্ব শত্রæতা জেরে স্থানীয় রবিন শাহীন, মাসুদ, কাদেরসহ পাঁচ-ছয় জন আরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, দুই হাতে-পায়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে .আয়শা তাকে উদ্ধার করে ক্লিনিক নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. ফারুক বলেন, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
Leave a Reply