1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষের পরামর্শ "ভুল কমাতে লেখা শেষে রিভিশন দাও" - দৈনিক আমার সময়

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষের পরামর্শ “ভুল কমাতে লেখা শেষে রিভিশন দাও”

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
প্রিয় পরীক্ষার্থী এ সময়টিতে তোমরা প্রতিটি বিষয়ের নির্ধারিত অধ্যায়গুলো মনোযোগ দিয়ে রিভিশন দিবে। প্রতিটি বিষয়ের প্রশ্ন বহু নির্বাচনী ও রচনামূলক অংশ বিভক্ত রয়েছে।তাই বুঝে শুনে উত্তরগুলো পড়বে। তাই ভালো করে প্রতিদিন প্রতিটি বিষয় ধারাবাহিকভাবে রিভিশন দেবে। পরীক্ষা কেমন হবে তা নিয়ে কোনো ধরনের ভয় পাবে না, দুশ্চিন্তাও করবে না।মনে আত্নবিশ্বাস রেখো,দেখবে পরীক্ষাটা ভালো হবে। সারাদিন শুধু পড়াশোনা করবে না, মাঝেমধ্যে বিশ্রাম নেবে। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমাবে। প্রয়োজনে শিক্ষক ও মা বাবার সঙ্গে কথা বলবে। প্রতিটি পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করবে না। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথমে ভালো করে প্রশ্নটি পড়বে।সব প্রশ্নের উত্তর লেখা শেষ করে পুরো খাতাটি রিভিশন দিতে ভুলবে না,কারন রিভিশন দিলে চোখ এড়িয়ে যাওয়া ভুলগুলো খুব সহজেই তোমরা ঠিক করে নিতে পারবে।
এখলাস উদ্দিন খান
অধ্যক্ষ, ময়মনসিংহ কমার্স কলেজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com