1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ. লীগ নেতা গ্রেপ্তার - দৈনিক আমার সময়

নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ. লীগ নেতা গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত রোববার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। স¤প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে নেত্রকোনায় ৭-৮টি নাশকতার মামলা রয়েছে। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও ডিবি। অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী থেকে নেত্রকোনায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। গতকাল সোমবার বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত ২০ জুন নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী। ওই দিন সকালে কোনো এক সময় ছোট বাজারে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে তারা এই সমাবেশ করেন। সমাবেশের এরকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই সমাবেশের পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। তারপর থেকে পলাতক ছিলেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com