1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)। স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্বাভাবিক ভাবেই ছোট দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন তারা। সকালবেলা ঘুম থেকে উঠে তার মেয়ে দেখেন মা বিছানায় পড়ে রয়েছেন এবং তার বাবা গলায় রশি দিয়ে তীরের সঙ্গে ঝুলছেন। ঘরের দরজা খুলে তার ছোট মেয়ে আশপাশের প্রতিবেশীদের বিষয়টি জানায়। প্রতিবেশীরা ঘরে এসে তাদের দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলোকে উদ্ধার করে। এ বিষয়ে পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com