1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী অর্থবছরের ৭৭৫ কোটি টাকার উর্ধ্বে বাজেট ঘোষণা - দৈনিক আমার সময়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী অর্থবছরের ৭৭৫ কোটি টাকার উর্ধ্বে বাজেট ঘোষণা

মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নাগরিক সেবায় আগামী অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টায় নগর ভবনের অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক এএইচএম কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন  নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সচিব নূর কুতুবুল আলম, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান জানান,  এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সড়ক বাতির উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।
 নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর এটি ১৪তম বাজেট। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com