1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জাল নোট চক্রের দুই সদস্য আটক - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জাল নোট চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর
    প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও হারোয়া এলাকায় এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে জাল নোট ছড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। শনিবার (২৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত বামিহালি বাজার ও রহিমের মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক দুইজন হলেন হারোয়া রহিমের বটতলা এলাকার বাসিন্দা  রহিম মোল্লার ছেলে সফিকুল মোল্লা, যিনি রহিমের মোড় বটতলায় একটি মুদির দোকান পরিচালনা করেন; এবং বামিহালি এলাকার বাসিন্দা বয়েজ বাহাদুরি পাড়ার ছেলে ফারুক হোসেন (৪৫),  যিনি বামিহালি বাজারে তেলের ব্যবসার সঙ্গে যুক্ত।
অভিযানের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সফিকুল মোল্লা স্বীকার করেন যে তিনি একজন এনজিও কর্মীর মাধ্যমে জাল নোট সংগ্রহ করে বাজারে ছড়িয়ে দিতেন। তদন্তে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তি হিসেবে শনাক্ত হয়েছেন বড়াইগ্রামের দয়ারামপুর শাখার আভা এনজিওর মাঠকর্মী ইমরান হোসেন (৩৫)।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাল নোট সিন্ডিকেট নির্মূলে পুলিশ নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার রেখেছে। কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং কতটুকু জাল নোট বাজারে ছড়িয়েছে–তা যাচাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় রেখে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com