1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাঃগঞ্জ জেলা যুবলীগ নেতা রুহুল আমিন মোল্লা'র উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক আমার সময়

নাঃগঞ্জ জেলা যুবলীগ নেতা রুহুল আমিন মোল্লা’র উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ শফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ  জেলা যুবলীগের সদস্য  রুহুল আমিন মোল্লা’র  নেতৃত্বে  আনন্দ মিছিল ও কেক কাটার মধ্য দিয়ে  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বাদ আছর নারায়ণগঞ্জ জেলার  সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নং ক্যানেলপাড় কাউন্সিলারের  কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলটি নাসিক ৮ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক হয়ে তাঁতখানা স্কুল মাঠে এসে শেষ হয়।আনন্দ মিছিল শেষে ২নং বাস স্ট্যান্ড মুক্তিযোদ্ধা সংসদের   কার্যালয়ে সকলের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
  এ সময় উপস্থিত ছিলেন বীর  মুক্তিযোদ্ধা শাহআলম, আবু সাউদ, যুবলীগ নেতা মোঃ শাহজাহান, আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান,  সেচ্ছাসেবকলীগ নেতা ওহিদ আলম, শিয়াবউদ্দিন রিপন,  যুবলীগ নেতা আক্তার হোসেন, পূষন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা বাপ্পী,  তামিম,  রাজিব, সজিব সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com