1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন - দৈনিক আমার সময়

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
নড়াইল লোহাগড়া উপজেলা নলদী ইউনিয়নের হালদা গ্রামের আফজাল শেখ এর ছেলে বাবুল শেখ (৫৫) কে কুপিয়ে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই রিপন শেখ ও তার সহযোগীরা।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে ১১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবুল শেখ তার নিজ জমিতে থাকা একটি তাল গাছ কাটতে যায় রিপন শেখ।
এসময় বাবুল শেখ খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায়।পরে জমির গাছ কাটাকে বাধা দিলে দিজনের মধ্যে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে রিপনের হাতে থাকা দেশীয় অস্ত্রদিয়ে বাবুল কে কুপিয়ে মারাত্নক জখম করে।
পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার বিসয় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানব ব্যবস্থা গ্রহণ করব। #
নড়াইল প্রতিনিধি,
১১-০৭-২০২৩ মঙ্গলবার,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com