1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেওয়ানগঞ্জে আজর উদ্দিন চেয়ারম্যানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

দেওয়ানগঞ্জে আজর উদ্দিন চেয়ারম্যানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

এম দেলোয়ার হোসেন,দেওয়ানগঞ্জ (জামালপুর) 
    প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
জামালপুরের দেওয়ানগঞ্জের   চিকাজানী ইউনিয়নে  মরহুম আলহাজ্ব আজর উদ্দিন চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩জুলাই )  বিকালে চিকাজানী ইউনিয়নের
চর মাগুরী হাট দাখিল মাদ্রাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় । ইউপি সদস্য এম শাহিন সরকার  শামীমের  সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (আক্কাস) আমন্ত্রিত অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর,চিকাজানী  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম আকা,সাধারণ সম্পাদক মোঃ শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য  আব্দুল  সালাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন মাক্কু, ইউপি সদস্য আতিকুল ইসলাম আনম সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
উক্ত খেলায় একটা স্পোর্টিং ক্লাব  বাহাদুরাবাদ  ৫-৩ গোলে চর মাগুরী হাট সোনালী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । চ্যাম্পিয়ন দলকে উপহার হিসেবে একটি ফ্রীজ উপহার দেওয়া হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com