1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ‌‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ঘোষণা - দৈনিক আমার সময়

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ‌‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ঘোষণা

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত
    প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
প্রবাসীদের জন্য এবার দ্বিতীয় বারের মতো ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।
বুধবার (১৭ জানুয়ারি) কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) শাহানাজ পারভিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বাংলাদেশ কনস্যুলেট দুবাই। এতে দেশটির দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি অধিবাসীদের রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ এর জন্য আবেদনের আহবান করা হয়।
 স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাস সময়ের মধ্যে শুধু বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারীরা ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ এর জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আর বলা হয়, সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৫ জনকে পুরস্কার প্রধান করবে কনস্যুলেট। এদের মধ্য সাধারণ কর্মী-১ (মাসিক বেতন ১২০০ দিরহাম এর নিচে) ১০ জন, সাধারণ কর্মী-২ (মাসিক বেতন ১২০০ দিরহাম এর উপরে) ১০ জন, ব্যবসায়ী পুরুষ ১০ জন ও নারী ব্যবসায়ী ০৫ জন এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের মধ্য ১০ জন।
পুরস্কার প্রত্যাশীদের অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত আবেদন ফরমে ও শর্তাবলি পূরন করে আবেদন করতে হবে।
কনস্যুলেট জেনারেল কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট আবেদন ফরমের সাথে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আগামি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই; অথবা mission.dubai@mofa.gov.bd / counselordubai@probashi.gov.bd / fsdubai@probashi.gov.bd ই-মেইল ঠিকানা কিংবা বাংলাদেশ সমিতি, ফুজাইরা বা শারজাহ, অথবা বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, রাস আল খাইমাহ এর মাধ্যমে আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।
এতে সংযুক্ত করতে হবে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রমাণ। যেমন, ব্যাংকিং চ্যানেল, এক্সচেঞ্জ হাউজ বা বৈধপথে অর্থ প্রেরণের রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com