1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের - দৈনিক আমার সময়

দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবি মানা না হলে ৭২ ঘণ্টা পরিবহন না চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে পরিষদ থেকে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। স¤প্রতি বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর ধরে সড়কে অভিযান পরিচালনা করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সেই অভিযান থেকে বাঁচতে দেশের বাস-ট্রাক মালিকরা আট দফা দাবি জানিয়েছে। সমন্বয় পরিষদের দাবিগুলো হলো- সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ নম্বর ধারাসহ সুপারিশ করা ধারাগুলো সংশোধন করতে হবে; বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে ও সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত বিআরটিএ এর ২০ ও ২৫ বছরের পুরাতন গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখিতে হবে; বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রীম আয়কর (প্রিজাম্পটিভ ইনকাম ট্যাক্স) কমিয়ে আগের মতো বহাল রাখতে হবে; মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন (বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার) আমদানির মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে ১২ বছর করতে হবে; দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান করতে হবে; মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে; মহাসড়কে তিন চাকার যানবাহনসহ (অটো-টেম্পু, অটোরিকশা) বিআরটিএ’র অ-অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রæততার সঙ্গে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সড়ক পথে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে আগামী ১৫ কার্যদিবস অর্থ্যাৎ ১১ আগস্টের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ করা হলো। না হলে সারা দেশের পরিবহন মালিক-শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমমুভার পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে। সংবাদ সম্মেলনে আরও ছিলেন- বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com