1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তিতাসে অপহরনের তিনদিন পর নিখোঁজ সাজিদকে উদ্ধার গ্রেপ্তার-২ - দৈনিক আমার সময়

তিতাসে অপহরনের তিনদিন পর নিখোঁজ সাজিদকে উদ্ধার গ্রেপ্তার-২

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা:
    প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

কুমিল্লার তিতাসে অপহরণের তিনদিন পর নিখোঁজ সাজিদকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে মো. আবু মুসা মুন্সী ও সিএনজি চালক মো. আবু মুছাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ৷ উদ্ধারকৃত সাজিদ তিতাস উপজেলার খলিলাবাদ গ্রামের জাহিদ হাসানের ছেলে৷ রবিবার (২৫ মে) দিবাগত ভোর ৫টায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়৷ এঘটনায় সোমবার(২৬ মে) সকালে অপহ্নত সাজিদের পিতা জাহিদ হাসান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন৷ গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবু মুসা মুন্সী(৪৫) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের দুলাল মুন্সীর ছেলে ও একই গ্রামের সিএনজি চালক মো. আবু মুছা(৪০) সফিকুলের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি)শহীদ উল্যাহ৷ পুলিশ জানায়, গত শনিবার (২৪ মে) অপহ্নত সাজিদকে তার নিজ গ্রাম খলিলাবাদ এলাকা থেকে ৪/৫ জনের কয়েকজন লোক জোরপূর্বক সিএনজিতে করে তুলে নিয়ে যায়৷পড়ে তার পিতা জাহিদ হাসানের মোবাইলে ফোন করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে৷চাঁদা দিতে অস্বীকার করলে তার ছেলে সাজিদকে বেদম মারধর করে৷এদিকে ওইদিনই অপহ্নত সাজিদের বাবা জাহিদ হাসান তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে৷ অভিযোগের ভিত্তিত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২৪ মে) দিবাগত ভোর ৫টায় অভিযান চালিয়ে মো. আবু মুসা মুন্সী ও সিএনজি চালক মো. আবু মুছাকে গ্রেপ্তার করে৷ এসময় অপহরণকারী মো. আবু মুসা মুন্সীর বসতঘর থেকে সাজিদকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়৷ তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি) শহীদ উল্যাহ জানান,অপহ্নত সাজিদের পিতা জাহিদ হাসান গত শনিবার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷তার প্রেক্ষিতে আমরা সাথে সাথে তদন্তে নেমে পড়ি এবং তথ্য প্রযুক্তি সহায়তায় অপহরণের অভিযোগে আবু মুসা মুন্সী ও সিএনজি চালক মো. আবু মুছাকে গ্রেপ্তার করি৷এসময় অপহরণকারী মো. আবু মুসা মুন্সীর বসতঘর থেকে সাজিদকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়৷ এ ব্যাপারে জাহিদ হাসান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি অপহরণের মামলা দায়ের করেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com