1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায়  ভুজপুরে শোকরানা দোয়া ও ইফতার মাহফিল  - দৈনিক আমার সময়

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায়  ভুজপুরে শোকরানা দোয়া ও ইফতার মাহফিল 

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম 
    প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করায় ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সরোয়ার আলমগীর এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও ইফতার মাহফিল শনিবার (২১ফেব্রুয়ারী) উপজেলার ভুজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের নব নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর। তিনি তার বক্তব্যে সন্ত্রাস, মাদক মুক্ত ফটিকছড়ি গঠতে সকলের সহযোগিতা কামনা করেন।
ভুজপুর যুবদলের সভাপতি জাহেদুল আলম মেম্বারের সভাপতিত্বে ও জুলফিকার জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আহমদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন বাচ্চু, নুরুল ইসলাম তালুকদার, ফরিদুল আলম চেয়ারম্যান, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, নুরুল ইসলাম মেম্বার, আজম খান, বেলাল মেম্বার, মো. সাইফুদ্দিন,  ডা. আবুল কালাম রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, আবু তৈয়ব মীর, শাহ আলম তালুকদার, নাছির উদ্দীন, মহিন উদ্দিন মেসি, তারেকুল ইসলাম, শাকিল চৌধুরী রনিসহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com