বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা ও তথ্য কমিশনের সচিব (অতিরিক্ত সচিব) হাওলাদার মো. রকিবুল বারী মারা গেছে। গত শুক্রবার দিবাগত রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে খুলনায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রকিবুল বারী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও স¤প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় উপদেষ্টা মো. মাহফুজ আলম মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্য ও স¤প্রচার উপদেষ্টা বলেন, হাওলাদার মো. রকিবুল বারী একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। চাকরিতে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রকিবুল বারীর মৃত্যুতে আরও শোকপ্রকাশ করেন তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
Leave a Reply