1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকা-১৪ আসনে এনসিপির গর্জনমুখর আনন্দ মিছিল - দৈনিক আমার সময়

ঢাকা-১৪ আসনে এনসিপির গর্জনমুখর আনন্দ মিছিল

ধ্রুব নয়ন
    প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরপুরজুড়ে বইছে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস। নির্বাচন কমিশনের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ার আনন্দে রাজধানীর মিরপুরে গর্জে উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল। পুরো এলাকা মুখর হয়ে ওঠে “শাপলা-শাপলা, এনসিপির মার্কা-শাপলা মার্কা, আরিফ ভাইয়ের মার্কা-শাপলা মার্কা” স্লোগানে। ঢোল-বাদ্য আর পতাকা মিছিলের দৃশ্যকে দেয় উৎসবের রূপ—যেন এক রাজনৈতিক বিজয়যাত্রা!
মিছিলটি সনি সিনেমা মোড় থেকে শুরু হয়ে মিরপুর জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শতাধিক নেতা-কর্মী। তারা ঢাকা-১৪ আসন থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার জোর দাবি জানান।
এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, “নির্বাচন কমিশনের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়া আমাদের দলের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এই আনন্দকে স্মরণীয় করে রাখতে ঢাকা মহানগর উত্তর জোনের পক্ষ থেকে এ মিছিল আয়োজন করা হয়েছে।”
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ইমরান নাঈম, মহানগর সমন্বয় কমিটির সদস্য সরদার আমিরুল ইসলাম, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক আসাদ ভূঁইয়া, শাহ আলী থানার প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রানা, মিরপুর মডেল থানার তানভির আহমেদ, কাফরুলের সাব্বির সাকির, পল্লবীর রেহেনা আক্তার রুমা হাসান, মেহেদী ইমামসহ বিপুলসংখ্যক ছাত্র, যুব ও তৃণমূল কর্মী।
মিরপুরের স্থানীয়রা জানান, এনসিপির এই মিছিল ছিল শান্তিপূর্ণ হলেও উচ্ছ্বাসে ভরা। ঢাকার উত্তরে নতুন এক রাজনৈতিক শক্তির উপস্থিতি জানান দিল ‘শাপলা কলি’র পতাকা উড়িয়ে।
এদিকে, ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইতিমধ্যেই “মায়ের ডাক” সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে মনোনীত করেছেন।
ঢাকা-১৪ আসনের রাজনীতিতে নতুন করে প্রতিদ্বন্দ্বিতার কড়া বার্তা দিচ্ছে বিএনপি’র চূড়ান্ত মনোনীত প্রার্থীর গণসংযোগ এবং এনসিপি’র এই আনন্দ মিছিলের মধ্য দিয়ে  এমনটিই ফুটে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com