1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডাক্তার ছাড়াই চলছে সাতক্ষীরা সদর প্রাণিসম্পদ অফিস - দৈনিক আমার সময়

ডাক্তার ছাড়াই চলছে সাতক্ষীরা সদর প্রাণিসম্পদ অফিস

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫

দীর্ঘদিন ধরে ডাক্তারবিহীন চলছে সাতক্ষীরা সদর উপজেলার প্রাণিসম্পদ অফিস। এতে পশুপাখির চিকিৎসা ও ভ্যাকসিন সেবায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় খামারি মালিকেরা।

স্থানীয়দের অভিযোগ, অফিসে গিয়েও কোনো কর্মকর্তাকে পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই কর্মকর্তারা বাইরে থাকার কথা বলেন। এছাড়া সরকারি ভ্যাকসিন সহজলভ্য নয়, যা পাওয়া যায় তাতেও টাকা দিতে হয়।

একজন স্থানীয় কৃষক মিজানুর রহমান বলেন, ‘আমরা পশুপাখির চিকিৎসার জন্য এখানে আসি, কিন্তু প্রয়োজনীয় সেবা পাই না। অফিসে গেলে কর্মকর্তারা নানা অজুহাত দেখান। এমনকি আমাদের ঠিকমতো মূল্যায়নও করা হয় না।’

এদিকে শিক্ষার্থীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রাণিসম্পদ কার্যালয়ে আসা শিক্ষার্থী ইসরাত জাহান ইশা বলেন, এখানে কোনো ডাক্তারই নেই। আমরা জানতে চাইলে কর্মকর্তারা শুধু বলেন ডাক্তার বদলি হয়ে গেছে, কিন্তু নতুন ডাক্তার কবে আসবে তা কেউ জানেন না। প্রতিবারই এসে হতাশ হতে হয়।
শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, আমি কিছুদিন আগে আমার কুকুরের জন্য ভ্যাকসিন নিতে এসেছিলাম। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর তারা টাকা চাইল। আমি বললাম, এটা তো সরকারি, তাহলে টাকা কেন? তারা বলে ২০ টাকা হলেও দিতে হবে। এটা খুবই দুঃখজনক, সরকারি হাসপাতালে এমন অনিয়ম কেন হবে? একই এলাকার আনারুল ৪২ মনসুর ২৮ মোতালেব ৩৩ বিল্লাল ৪৫ শামসুর ৬৫ আনোয়ারা খাতুন ৪২ রেজাউল করিম ৪৩ মন্তেস ডালি ৬৫ রত্ন বেগম ২৫ জাহানারা বেগম ৩৮ শামসুন্নাহার ৫৫ রিয়াজুল ইসলাম ৩৩ আমির আলী ৫৫ মনাহার হোসেন ৪৩ আবু বক্কর ৫৫ আব্দুল আজিজ ৫৩ রেক্সোনা খাতুন ৩৫ একই কথা বলেন

এ অবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা সোমবার (৩ মার্চ) দুপুরে প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন এবং ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান। তারা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তোলেন, যিনি অধিকাংশ সময় অফিসে থাকেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণু পদ বিশ্বাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত সদর উপজেলার প্রাণিসম্পদ অফিসে কোনো ডাক্তার নেই। দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। একমাত্র ডাক্তার ছিলেন, তিনিও এক মাস আগে চলে গেছেন। ফলে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার নিজেও ডাক্তার নন। তাই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দ্রুতই পদগুলো পূরণের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানাব।

সাতক্ষীরার প্রাণিসম্পদ খামারিরা দ্রুত ডাক্তার নিয়োগ ও সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন। তারা চান, প্রাণিসম্পদ অধিদপ্তর যেন নিয়মিত সেবা দিতে পারে এবং দুর্নীতি ও অনিয়ম দূর হয়। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই প্রতিপাদকে জানান সাতক্ষীরা প্রাণিসম্পদ হাসপাতালে ডাক্তার শূন্য এ বিষয়টি আমাকে এ পর্যন্ত কেউ অবহিত করেনি আপনার মুখে শুনলাম। তিনি আরো বলেন বিষয়টি নিয়ে আমি এক্ষুনি জেলা প্রাণিসম্পদ অফিসারের কাছে খোঁজ নিচ্ছি যদি সাতক্ষীরা সদর প্রাণিসম্পদ হাসপাতালে ডাক্তার না থাকে তাহলে জরুরী ভিত্তিতে যাহাতে ডাক্তার এনে এলাকার মানুষের চাহিদা মিটানো যায় সেজন্য দ্রুত কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com