1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডবলমুরিং থানার অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্য গ্রেফতার - দৈনিক আমার সময়

ডবলমুরিং থানার অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্য গ্রেফতার

জাকারিয়া হোসেন , চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

উদ্ধার ছিনতাইকৃত সিএনজি ও অস্ত্র

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৫ তারিখ রাত ৩টা ৩০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা থেকে ডিউটি শেষে গ্যারেজে ফেরার পথে সিএনজি চালক মোঃ ফাহিম (৩০) আগ্রাবাদ ব্র্যাক ব্যাংকের সামনের পাকা রাস্তায় গাড়িটি নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য গাড়ি থেকে নামেন। ঠিক তখনই চারজন অজ্ঞাত ছিনতাইকারী তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো ছোরা প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে ফাহিমকে পাশের নালায় ফেলে দিয়ে ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে চালক মোবাইল ফোনে গাড়ির মালিককে বিষয়টি জানালে তিনি দ্রুত ডবলমুরিং থানায় এসে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মামলা নং-৩৬, তারিখ ২৯/০৭/২০২৫, ধারা ৩৯২ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার পর ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল আলম পারভেজ, এসআই আনিসুর রহমান, এসআই মোবিনুল ইসলাম, এএসআই আজিজুল হক ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক টিম গঠন করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম থানার মতিপুর এলাকায় অভিযান চালিয়ে তারা চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ ইউসুফ ওরফে নয়ন (২১), পিতা- মোঃ হানিফ, সাং- গুল গুইন্যা, পটুয়াখালী (বর্তমান ঠিকানা- সুপারিওয়ালা পাড়া, ডবলমুরিং, চট্টগ্রাম)
২. মোঃ আকাশ (২১), পিতা- মৃত মনিরুল ইসলাম, সাং- বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম (বর্তমান ঠিকানা- টাইগারপাস, খুলশী, চট্টগ্রাম)
৩. মোঃ মাসুদ (২২), পিতা- সিরাজুল ইসলাম, সাং- বাতাগাছি, চান্দিনা, কুমিল্লা (বর্তমান ঠিকানা- মিস্ত্রীপাড়া, ডবলমুরিং, চট্টগ্রাম)
৪. মোঃ শহিদুল ওরফে শরীফ (২১), পিতা- মোঃ মোশাররফ, সাং- সুবর্ণচর, চর জব্বর, নোয়াখালী (বর্তমান ঠিকানা- লালখান বাজার, খুলশী, চট্টগ্রাম)

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে থাকে এবং পূর্বেও একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। তারা পথচারীদের মোবাইল ফোন, স্বর্ণালংকার, ব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com