1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে ছুরিকাঘাতে এক যুবককের মৃত্যু - দৈনিক আমার সময়

টেকনাফে ছুরিকাঘাতে এক যুবককের মৃত্যু

আখতার হোসেন হিরু টেকনাফ (কক্সবাজার)
    প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভী পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত রবিউল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১১ জুন) সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়া করিমের ছেলে রবিউল হাসান (২৪)।
টেকনাফ সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য (৭,৮,৯ নং ওয়ার্ড) খালেদা বেগম ঘটনাটি নিশ্চিত করে বলেন,টেকনাফ সদরের মৌলভী পাড়া এলাকায় চিংড়ি’র টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবক দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে মৃত্যু হয়। এ ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
নিহত রবিউলের ভাই আবদুল্লাহ বলেন, চিংড়ি প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ  সদর ইউনিয়নের মৌলভী পাড়ার একটি মার্কেটের সামনে শনিবার সন্ধ্যায় রবিউলকে হঠাৎ ছুরিকাঘাত করে সাইফুল পালিয়ে যায়। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে  কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে চট্টগ্রাম চমেক হাসপাতালে নেয়ার পথে আমার ভাই রবিউল মারা যায়।’
এ ঘটনায় রবিবার (১১জুন) সাইফুলসহ পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়ছেন তিনি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জড়িত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com