কক্সবাজারের টেকনাফ পাহাড়ের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার( ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার।
শুক্রবার(৩০ জুন) বিকাল ৫টার দিকে টেকনাফের কেরনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে যুবকের
লাশটি উদ্ধার করা হয়।
এবিষয়ে টেকনাফ মডেল থানার(ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার জানান,খবর পেয়ে শুক্রবার ৩০ জুন বিকাল ৫টার দিকে থানার পুলিশের একটি টিম হ্নীলা ইউনিয়নের কেরনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে গাছের মধো ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের
লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,তাৎক্ষণিক উদ্ধারকৃত লাশে পরিচয় পাওয়া যায়নি।তবে লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে।উদ্ধার যুবকের বয়স আনুমানিক (৩০) হবে বলে তিনি জানায়।
Leave a Reply