1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টাঙ্গাইল জাপার কমিটি গঠন। সভাপতি আব্দুস সালাম চাকলাদার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক - দৈনিক আমার সময়

টাঙ্গাইল জাপার কমিটি গঠন। সভাপতি আব্দুস সালাম চাকলাদার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক

টাঙ্গাইল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
আব্দুস ছালাম চাকলাদারকে সভাপতি ও মুহাম্মদ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা শাখা জাতীয় পার্টির (জাপা) ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে জাপা চেয়ারম্যান জি এম কাদের এ কমিটি অনুমোদন করেছেন।
সোমবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সম্মানিত সদস্যরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, আশরাফ সিদ্দিকী, এনাম জয়নাল আবেদীন, আব্দুস সাত্তার গালিব, মামুনুর রহিম সুমন, রেজাউল করিম, সোহেল রহমান।সভাপতি হলেন- আব্দুস ছালাম চাকলাদার। সাধারণ সম্পাদক হলেন- মোজাম্মেল হক।
সহ-সভাপতি – প্রিন্সিপাল শফি উদ্দিন বালা, অধ্যাপক মতিয়ুর রহমান, সৈয়দ শামসুদ্দোহা যুব রাজ, অ্যাডভোকেট মাহমুদ হাসান আনোয়ার, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন মিয়া, আবু আহমেদ, ফারুক ইসলাম মান্না। যুগ্ম সাধারণ সম্পাদক – ইব্রাহিম মোল্লা, অ্যাডভোকেট কবির হোসেন উজ্জ্বল, মাহফুজুর রহমান খোকা, আহসান খান আছু। সহ-সাধারণ সম্পাদক – অ্যাডভোকেট মো. সুজাত আলী, ওস্তাগীর হোসেন, আবু সাঈদ আজাদ, সার্জেন্ট (অব.) মোহাম্মদ আলী। সাংগঠনিক সম্পাদক – কায়ছার রেজভী রিপন, আবুল কাশেম, মাসুদ রানা, ছাব্দের আলী, এম এ হান্নান। যুগ্ম সাংগঠনিক সম্পাদক – আব্দুল হামিদ, ছিবার উদ্দিন, আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক মজনু, মমিনুল ইসলাম মোমিন। অর্থ সম্পাদক – সৈয়দ মোশতাক হোসেন রতন। যুগ্ম অর্থ সম্পাদক – মর্তুজা তালুকদার। প্রচার সম্পাদক- আলমগীর হোসেন। যুগ্ম প্রচার সম্পাদক – ফজলুল হক ফজল। দপ্তর সম্পাদক – হুমায়ূন রশিদ খান। যুগ্ম দপ্তর সম্পাদক – কামরুজ্জামান কাজল।
অন্যান্য পদের নাম পরে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com