1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টাঙ্গাইলে আলোচিত ধর্ষণ মামলায় বড়মনির জামিন আবেদন আবার নামঞ্জুর - দৈনিক আমার সময়

টাঙ্গাইলে আলোচিত ধর্ষণ মামলায় বড়মনির জামিন আবেদন আবার নামঞ্জুর

টাঙ্গাইল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
কিশোরী ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির জামিন আবারো নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ জুন) টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এ নিয়ে তিন দফা মিস কেসেই জামিন নামঞ্জুর হলো তার।
অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির বড় ভাই। তিনি জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতিরও মহাসচিব। বড় মনি গত ১৫ মে আদালতে আত্মসমর্পণের পর থেকে টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।
টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট এস আকবর খান  বলেন, এ মামলায় গত ১৫ মে গোলাম কিবরিয়া বড় মনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়। এরপর গত ২১ মে এবং গত ১ জুন বড় মনি জেলা ও দায়রা জজ আদালতে মিস কেস করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। দু’বারই তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। একই কোর্টে পুনরায় মিস কেস করে জামিন চান তিনি। রোববার দুপুরে শুনানি শেষে বড় মনির জামিন আবেদন আবার নামঞ্জুর করেন বিচারক।
রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট এস আকবর খান জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন টাঙ্গাইল বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশির, সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিঞা ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন এবং অ্যাডভোকেট শামীমুল আক্তার শামীমসহ ২০ থেকে ২৫ জন আইনজীবী।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে বড় মনির বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা করেন। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়। মামলায় ওই কিশোরীকে মারধরের অভিযোগ এনে বড় মনির স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। নিগার আফতাব বর্তমানে জামিনে আছেন। ওই কিশোরী গত ৬ এপ্রিল আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com