জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে। দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে শহরের ফৌজদারী মোড় থেকে র্যালিটি বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা বলেন, এইডস মুক্ত সমাজ গড়তে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার, নিরাপদ পদ্ধতি অনুসরণ এবং সঠিক তথ্যপ্রাপ্তির ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
Leave a Reply