1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জামালপুরের মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

জামালপুরের মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল লোমান, নিজস্ব প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জামালপুরের মেলান্দহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। “দেশিও জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং এলডিডিপির সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার পাবলিক মুক্তমঞ্চ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে মোট ২৮ জন খামারি অংশগ্রহণ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসান হাবিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, দেশি জাত সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ উৎপাদনে আরও অগ্রগতি অর্জন সম্ভব। এতে স্থানীয় অর্থনীতি ও দুধ–মাংস উৎপাদন বৃদ্ধি পাবে বলেও তারা মত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com