1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাদ্দাম হোসেন - দৈনিক আমার সময়

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাদ্দাম হোসেন

সায়েম খান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই)  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামে।
মো. সাদ্দাম হোসেন বলেন, আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্বরণ করছি হাজার বছরের শেষ্ট বাঙ্গালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে, যার নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠান, সাথে অপার কৃতজ্ঞতা জানাচ্ছি ১৮ কোটি বাঙ্গালির আশার বাতিঘড় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা আপার প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আমার নেতা শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের প্রতি। তৃনমুল থেকে উঠে আসা কর্মী আমার ধারাবাহিক পদ-পদবীর মধ্য দিয়ে আমি আজ বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। এজন্য আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি। সামনে জাতীয় নির্বাচন, জননেত্রী শেখ হাসিনার পথকে মসৃন রাখা, আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য সক্রিয় ভুমিকাটুকু যেন রাখতে পারি।
উল্লেখ্য, মো. সাদ্দাম হোসেন এর আগে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বিজয় একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, সাবেক কর্মসুচী ও পরিকল্পনা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনের সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ব পালন করেছেন। মোঃ সাদ্দাম হোসেন হরিরামপুরের শত বছর পেরনো পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার এই প্রাপ্তিতে জেলা, উপজেলার প্রায় সকল নেতাকর্মীদের মাঝে এক অন্যরকম আনন্দের অনুভুতি, আলোচনাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের পোষ্টে ভাসছে পুরো ফেসবুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com