1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎চমেক হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ২০ জনকে অর্থদণ্ড - দৈনিক আমার সময়

‎চমেক হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ২০ জনকে অর্থদণ্ড

‎জাকারিয়া হোসেন চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালচক্র ও অসৎ সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের সর্বমোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
‎
‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত চমেক হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎
‎এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের তৎপরতা বেড়ে যাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ জন দালালকে হাতেনাতে আটক করা হয়।
‎
‎আটক দালালচক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা মূলত গ্রামের দরিদ্র, অসহায় ও সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগীদের লক্ষ্যবস্তু করেন। সরকারি হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বলে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে একধরনের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেন।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানুষ অসুস্থতা থেকে মুক্তি পেতে সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে বা বিনামূল্যে সুচিকিৎসার প্রত্যাশা নিয়ে আসেন। সরকার হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে। অথচ হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের অসৎ সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সরকারের দেওয়া বিনামূল্যে কাঙ্ক্ষিত চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
‎
‎সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো দালালমুক্ত করতে সর্বসাধারণের সচেতনতা একান্ত প্রয়োজন। হাসপাতালগুলো দালালমুক্ত করতে এসআরবি-৭, চট্টগ্রামের এ বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com