1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার গাইডলাইন ও বিদেশে জব লাইসেন্স সেমিনার - দৈনিক আমার সময়

চট্টগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার গাইডলাইন ও বিদেশে জব লাইসেন্স সেমিনার

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আজ সকাল ৯টায় নগরীর পার্কভিউ অডিটোরিয়ামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার গাইডলাইন এবং বিদেশে জব লাইসেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এমটিএফ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. তওহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. জাকির হোসেনের সঞ্চালনায় এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুস সামাদ। তিনি বলেন, “অন্যান্য ডিপ্লোমাধারীদের তুলনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবমূল্যায়ন ও যথাযথভাবে কাজে না লাগানোর ফলে স্বাস্থ্যসেবায় বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং সরকারও রাজস্ব আদায়ের সুযোগ হারাচ্ছে।” তিনি অনতিবিলম্বে পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীতকরণ, নতুন নিয়োগ এবং সার্বক্ষণিক রোগ নির্ণয় সেবা চালুর দাবি জানান।

এমটিএফের সেক্রেটারি জেনারেল মো. সোহেল রানা বলেন, দক্ষ জনবল তৈরির জন্য কাউন্সিল গঠন, মাস্টার্স কোর্স চালু এবং মেডিকেল টেকনোলজি অফিসার পদ সৃষ্টির মাধ্যমে মানসম্পন্ন সেবা নিশ্চিত করা সম্ভব। সহকারী সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান হাওলাদার সোহেল প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অপর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম সরকারি সেবা বিভাগ দিনে দুই বেলা চালুর দাবি জানান।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিপন সিকদার বলেন, “জ্ঞান ও কর্মে সক্ষমতা প্রমাণের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে বৈষম্য দূর করতে হবে, যাতে ভুল রিপোর্ট ও অদক্ষ জনবল দ্বারা অপব্যবহার রোধ হয়।” অর্থ সম্পাদক নাজমুল হুদা নৈতিক মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। মানব উন্নয়ন সম্পাদক সালেহীন আবেদীন তানিম জনবল উন্নয়নে প্রশিক্ষণ এবং বিদেশি ভাষা শিক্ষায় জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. খায়রুল কবির বলেন, দক্ষ মেডিকেল টেকনোলজিস্টদের সঠিকভাবে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রাজস্ব আয় কয়েকগুণ বাড়ানো সম্ভব। ডা. এহসান কবির বলেন, বিদেশে জব লাইসেন্সের মাধ্যমে বেকারত্ব কমিয়ে সম্মানজনক জীবিকা নিশ্চিত করা যাবে।

সেমিনারে বক্তারা টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com