1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৭ জন গ্রেফতার - দৈনিক আমার সময়

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ৭ জন গ্রেফতার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর রিফাতের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন নেতা-কর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মিছিল শুরু করে। তারা হাতে ক্রিকেট খেলার কাঠের স্ট্যাম্প, বাঁশের লাঠি ও পাথরের টুকরা নিয়ে বন্দর থানার বারিক বিল্ডিং মোড় থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে গোসাইলডাঙ্গা আবুল হাশেম সওদাগর মসজিদের বিপরীত পাশে অবস্থান নেয়।

ঘটনার সংবাদ পেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় এবং বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।

অভিযানে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে সাতজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. মো. সাহেদ বশর (৪৫),
২. মো. আরিফ হাসান ওরফে রোমান (২৬),
৩. মো. ইমন (২১),
৪. আবু হানিফ সোহেল (৩৮),
৫. মেহরাজ (৩০),
৬. মো. সাহেদ হোসেন (৩১) এবং
৭. মো. দেলোয়ার হোসেন টিটু (৩৭)।

অভিযানের সময় অন্যান্য অংশগ্রহণকারীরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ক্রিকেট খেলার কাঠের স্ট্যাম্প, একটি ছোট পতাকা, ১৫টি বাঁশের লাঠি এবং ২০টি পাথরের টুকরা জব্দ করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল এবং সংগঠনের দেশি-বিদেশি সহায়তাকারীদের মাধ্যমে অর্থ ও নির্দেশনা পাচ্ছিল।

এ ঘটনায় বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা (নং-০৪, তারিখ-১১/১১/২০২৫) দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com