1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‘গুগলের দেয়া তথ্যে বাংলাদেশে শিশু যৌন নিপীড়নকারী সিআইডি কর্তৃক গ্রেফতার - দৈনিক আমার সময়

‘গুগলের দেয়া তথ্যে বাংলাদেশে শিশু যৌন নিপীড়নকারী সিআইডি কর্তৃক গ্রেফতার

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
নারায়ণগঞ্জ ও দিনাজপুরের ১০ বছরের কম বয়সি একাধিক শিশুকে যৌন নিপীড়ন করেছে ২৬ বছরের এক তরুণ মোঃ ইনজামুল ইসলাম। যৌন নিপীড়নের সেই দৃশ্যগুলো ভিডিও ধারণ করে রাখে নিজের মুঠোফোনে। ইন্টারনেট সার্চ  ইঞ্জিন গুগল এ তথ্য পৌঁছে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের (এনসিএমইসি) কাছে। তারা এ তথ্য পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা’কে জানিয়ে দেয়। পুলিশ হেডকোয়ার্টার্স উক্ত বিষয়ে সিআইডি’কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সিআইডি প্রধান সম্মানিত অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) বিষয়টি পর্যবেক্ষণ এবং অনুসন্ধানপূর্বক ঘটনার সাথে সংশ্লিষ্ট তরুণকে শনাক্ত করে। গত ৩১/০৫/২০২৩ তারিখে সিআইডি, সিপিসি’র সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্টের একটি বিশেষ টিম গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুরস্থ বানিয়ার চালা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ ইনজামুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যৌন নিপীড়নের শিকার শিশুগুলো তার  নিকট আত্মীয়। গত ২০১৯ সালে সে তার এক নিকট আত্মীয়ের সাথে প্রথম শারীরিক সম্পর্ক করে। প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করাকালীন একদিন তার ঐ নিকট আত্মীয়ের মেয়ে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। অভিযুক্ত তার ঐ নিকট আত্মীয়ের মেয়েকেও (১০) ফুসলিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে নিকট আত্মীয়ের মেয়েকে আরো প্রলোভন দেখিয়ে তার অন্য বান্ধবীকে এনে যৌন নিপীড়ন করার পাশাপাশি তাদের যৌন নিপীড়নের ছবি ও ভিডিও ধারণ করে এবং সেগুলো তার মোবাইল ফোনের স্টোরেজ ও গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখে। অভিযুক্তকে গ্রেফতারকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে তার অন্যান্য নিকট আত্মীয় সহ অনেকের নগ্ন ছবি, ভিডিও এবং চাইল্ড পর্ণোগ্রাফির প্রচুর কন্টেন্ট পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে শিশু যৌন নিপীড়নের ঘটনার সত্যতা স্বীকার করে। সে আরও জানায়, গ্রামের শিশু-কিশোরী এবং প্রাপ্তবযয়স্ক নারীদের সাথে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তীতে যৌন সম্পর্ক স্থাপন করে তাদের ভিডিও কনটেন্ট গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতো।
ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (এনসিএমইসি) যুক্তরাষ্্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। তারা শিশু যৌন নির্যাতন বন্ধ, শিশু পর্ণোগ্রাফি নির্মূলসহ শিশুদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে। যুক্তরাষ্ট্রে নিবন্ধন করা প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন ফেসবুক, গুগল, মাইক্রোসফট তাদের নেটওয়ার্কে শিশুদের যৌনকাজে ব্যবহার, যৌন নিপীড়ন সংক্রাস্ত বিভিন্ন তথ্য এনসিএমইসিকে প্রাতিষ্ঠানিকভাবে জানায়। ২০২১ সাল থেকে এনসিএমইসির সঙ্গে যুক্ত হয় সিআইডি। সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণপূর্বক শিশু যৌন নিপীড়নকারী সনাক্তকরণসহ আইনানুগ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সিআইডি।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পল্টন মডেল থানা, ডিএমপিতে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ মোতাবেক নিয়মিত মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com