কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা খানপুর এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায়
এক সাংবাদিককে দেশিও অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
হামলার শিকার শামিম হাসান খান (৩০) কুষ্টিয়ার স্থানীয় দৈনিক দেশ তথ্য ও জাগ্রত নিউজ ২৪ পত্রিকায় কর্মরত আছেন।
শামিম হাসান খান ও অভিযোগ সুত্রে জানাগেছে পূর্বে টিউবল বসানো কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত স্থানীয় বকুলের সাথে তার বাকবিতণ্ড হয়ে আসছে, এ বিষয়ে উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ থানাকে কয়েকবার অভিযোগ করা হয়েছে, তারই জের ধরে বকুলের ইশারায় কিশোর গ্যাং এর লিডার আতিক ও তার দলবল নিয়ে গতকাল সন্ধ্যায় আমার আম গাছ থেকে কাচাপাকা সব আম পারতে থাকে, আমি তাদেরকে বাধা দিতে গেলে আমার উপর চড়াও হয়, এক পর্যায়ে তাদের হাতে থাকা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে আমাকে ইচ্ছামতো এলোপাতাড়ি আঘাত করতে থাকে, আমার বাবা ছুটে এসে ঠ্যাকাতে আসলে তাকেও তারা আঘাত করে। সেখানে এই সন্ত্রাসী হামলায় মোঃ আতিক (২৪),পিতা—মোঃ ছামছুল, এর নেতৃত্বে অংশ নেয় মোঃ ছামছুল (৪৫), পিতা—মৃতঃ ছাকোত আলী,মোঃ হৃদয় (১০), পিতা—মোঃ বকুল, মোঃ কালাম (৪৫), পিতা—অজ্ঞাত সহ ১০/১২ জন ।
পরে আমি ও আমার বাবা ঘরে এসে আশ্রয় নিলে তারা আমার ঘরের দরজা, জানালা ভাংচুর করে। এবং হুমকি প্রদান করে বলে যদি এই ব্যাপারে থানা পুলিশ করিশ তাহলে বাড়ি ঘর পুরিয়ে দেব এবং তোর আর তোর বাবাকে কুপিয়ে নদীতে ভাসিয়ে দেব।
এ ব্যাপারে ওই সাংবাদিক খোকসা থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানিয়েছেন তদন্তের মাধ্যমে ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply