1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কৃষকের অ্যাপ’ বদলে দিচ্ছে ধান–চাল সংগ্রহের চিত্র - দৈনিক আমার সময়

কৃষকের অ্যাপ’ বদলে দিচ্ছে ধান–চাল সংগ্রহের চিত্র

শুভ বসাক
    প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

স্বচ্ছতা নিশ্চিত ও হয়রানি রোধে কঠোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

চলতি আমন সংগ্রহ মৌসুম (২০২৫–২৬) সামনে রেখে ময়মনসিংহ বিভাগে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে ডিজিটাল রূপান্তর জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় ‘কৃষকের অ্যাপ’ ও ‘ডিজিটাল চালকল ব্যবস্থাপনা সফটওয়্যার’-এর কার্যকারিতা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সালমা আক্তার, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক আফরোজা বেগম পারুল এবং আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান।সভায় ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম চলমান আমন সংগ্রহ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি উপস্থাপন করেন। তিনি জানান, চার জেলা ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুরে মোট ৫,৪৪০ মেট্রিক টন ধান এবং ৯৬,০৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহকাল নির্ধারিত হয়েছে ২০ নভেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।ধান সংগ্রহের মূল্য ধরা হয়েছে প্রতি কেজি ৩৪ টাকা এবং সিদ্ধ চালের মূল্য ৫০ টাকা। এ বছর বিভাগের ৩৩টি উপজেলায় ‘কৃষকের অ্যাপ’ ব্যবহার করে ধান সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, মদন, জামালপুর সদর, শেরপুর সদর ও ঝিনাইগাতীসহ নির্বাচিত উপজেলায় ডিজিটাল চালকল ব্যবস্থাপনা সফটওয়্যার এর মাধ্যমে চাল সংগ্রহ করা হচ্ছে।সভায় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, “ধান ও চাল সংগ্রহে সরকারি লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করতে হবে। কোনও প্রকার অনিয়ম বা হয়রানির সুযোগ দেওয়া যাবে না।”তিনি আরও বলেন, ‘কৃষকের অ্যাপ’ ও ডিজিটাল ব্যবস্থাপনা সফটওয়্যার সম্পর্কে কৃষকদের সচেতন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,সাধারণ কৃষক যেন হয়রানির শিকার না হয়—এটাই সরকারের মূল লক্ষ্য। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com