1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন - দৈনিক আমার সময়

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন

কুস্টিয়া প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
শনিবার বেলা আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। সংঘর্ষের ফলে সড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাইপাস সড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com