1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কলাবাগানে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু - দৈনিক আমার সময়

কলাবাগানে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

রাজধানীর কলাবাগানে ছয় তলা ভবন থেকে পড়ে আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আবিদ আহনাফ কলাবাগানের ৫২/এ, নর্থ রোড এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। গতকাল রোববার ভোর ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষার্থীর লাশ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। আবিদের মামা রকিবুল কামাল জানান, তার ভাগনে আবিদ গতকাল রাত আড়াইটার দিকে ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। সে নিজে লাফিয়ে পড়েছে, না কেউ তাকে ফেলে দিয়েছে- বিষয়টি নিয়ে এখনও আমাদের কাছে রহস্য রয়ে গেছে। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com