1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এক বছরে ভোমরা দিয়ে ৫৪২ কোটি টাকার হলুদ আমদানী - দৈনিক আমার সময়

এক বছরে ভোমরা দিয়ে ৫৪২ কোটি টাকার হলুদ আমদানী

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। বিগত অর্থ বছরে এই বন্দর দিয়ে ৫৪২ কোটি ৫৪ লাখ টাকার হলুদ আমদানী করা হয়েছে। যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় ৫৫ কোটি টাকা বেশি।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছর (জুলাই-জুন) এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ৩২ হাজার ২৯১ টন। যার আমদানি মূল্য ছিল ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের অর্থবছর ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ৪৫০ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল।
এ হিসাবে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছর ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে ১ হাজার ৮৪১ টন।
এদিকে আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোয় গুঁড়া হলুদের দাম কমে এসেছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে প্রতি কেজি গুঁড়া হলুদ বিক্রি হয়েছে ২৮০ টাকা দরে। যা এক থেকে দেড় মাস আগেও ছিল কেজিপ্রতি ৩২০ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এ বিষয়ে বলেন, ‘পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে গুঁড়া হলুদের দাম কিছুটা কমে এসেছে।’
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, বাজারে আমদানি বাড়ায় গুঁড়া হলুদের দাম কমেছে। অন্যান্য মসলা পণ্যের দামও সহনশীল পর্যায়ে রাখতে বাজারে তদারকি করা হচ্ছে।
ভোমরা স্থলবন্দরের অন্যতম মসলা পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, অন্য যেকোনো সময়ের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে তার প্রতিষ্ঠানে শুকনা হলুদ আমদানি বেড়েছে। তিনি বলেন, ‘আমদানীকৃত এসব পণ্য ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com