নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আসাদুল হক পলাশ, জয়নাল আবেদীন, সঞ্জিত সাহা, আসাদুজ্জামান রিপন, মনিরুজ্জামান প্রুমখ।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা লেখনীর মাধ্যমে সমাজের দুর্নীতি, অনিয়ম অত্যাচার তোলে ধরেন। তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকেন। এই ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে সমাজের দুর্নীতি ও অপরাধীদের চক্ষু স্থূল হতে হয়। তারা সাংবাদিকদের ওপর বার বার আঘাত করেছে। এবার দুর্বৃত্তরা দেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ইষ্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা চালিয়ে ভবনের গ্লাসসহ প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় সংবাদকর্মীরা আতঙ্কে সময় পার করেছেন।
তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশে এ ধরনের ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। সিসি ক্যামেরায় দুর্বৃত্তের দেখা গেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর কোনো হামলা সাংবাদিক সমাজ মেনে নেবে না। প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে শতাধিক দুর্বৃত্তরা বসুন্ধরা আবাসিক এলাকার ইষ্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা অফিসে সব কাচের দেওয়াল ভেঙে ফেলে। ভবনের বাহিরে রাখা গাড়িগুলোতে ভাঙচুর চালায়।
Leave a Reply