1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইপিজেডের আন্দোলনের নামে প্রতিদিনই সুকৌশলে রাস্তা অবরোধ, জনদুর্ভোগ চরমে - দৈনিক আমার সময়

ইপিজেডের আন্দোলনের নামে প্রতিদিনই সুকৌশলে রাস্তা অবরোধ, জনদুর্ভোগ চরমে

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

চট্টগ্রাম সিইপিজেডে বেতন-বোনাস দাবিতে শ্রমিক বিক্ষোভ, ইপিজেড (সিইপিজেড) এলাকায় গার্মেন্টস কারখানার শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুর থেকেই থিয়ানিস এ্যাপারেলস লিঃ গার্মেন্টস এর কয়েক শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে তারা সিইপিজেড এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে সড়ক আংশিকভাবে অবরোধ করেন।
শ্রমিকরা অভিযোগ করেছেন, গত ৩ মাস ধরে তাদের বেতন সময়মতো দেওয়া হচ্ছে না। ঈদের আগে অনেকেই আশা করেছিলেন, বোনাসের মাধ্যমে কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু ঈদের ছুটির পরে এসেও এখনো তারা সেই পাওনা বুঝে পাননি। ফলে পরিবারের খরচ চালাতে গিয়ে তারা চরম সংকটে পড়েছেন বলে জানান।
তবে এই আন্দোলনের নামে শ্রমিকরা প্রতিদিনই সুকৌশলে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা এলাকাবাসী ও পথচারীদের। তারা জানান, সকালে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স বারবার দীর্ঘ যানজটে আটকে থাকছে। রাস্তায় অবরোধ থাকায় অনেক জরুরি গাড়িও গন্তব্যে পৌঁছাতে পারছে না।
এদিকে, শ্রমিকদের এমন আচরণে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কারখানা মালিকরা শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা বারবার সড়কে নেমে আসায় উত্তেজনা বাড়ছে।
এ প্রসঙ্গে ইপিজেড থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “শ্রমিকদের বেতন-বোনাস একটি বিষয়, তবে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি করাটা কখনোই সমর্থনযোগ্য নয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি এবং শ্রমিকদের শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানাচ্ছি।”
এখন দেখার বিষয়, মালিকপক্ষ দ্রুত সমস্যার সমাধান করে শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে পারে কিনা এবং একইসঙ্গে যেন নগরবাসীকে অহেতুক ভোগান্তির শিকার না হতে হয়—সেই নিশ্চয়তা কত দ্রুত মিলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com