1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আরআরএফ বরিশালে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

আরআরএফ বরিশালে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
আরআরএফ বরিশালে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার বরিশাল আরআরএফ পুলিশ লাইন্স ড্রিলশেডে আরআরএফ এর আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় রেঞ্জ ডিআইজি আরআরএফ কাার্যালয় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন।এরপরে রেঞ্জ ডিআইজি আরআরএফ অফিস প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন করে। এ সময় প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি অফিসার ও ফোর্সদেরকে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। বিশেষ কল্যাণ সভা শেষে তিনি আরআরএফ পুলিশ লাইন্স, বরিশাল বিভাগীয় মোটরযান ওয়ার্কশপও পরিদর্শন করেন। সভায় সভাপতিত্ব করেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল আরআরএফ ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ নূরে আলম সহ আরআরএফ পুলিশ লাইন্সের সকল পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও সিভিল স্টাফগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com