1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আপিল বিভাগে এক মিনিট নীরবতা পালন - দৈনিক আমার সময়

আপিল বিভাগে এক মিনিট নীরবতা পালন

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোমলমতি শিশুদের বিদেহী আত্মার স্মরণে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় নিস্তব্ধ হয়ে যায় আপিল বিভাগের এজলাস কক্ষ। রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সব আদালতকে বিচারকাজের শুরুতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন শিশু। দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com