1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বন্দর থানা যুবদলের বিক্ষোভ - দৈনিক আমার সময়

আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বন্দর থানা যুবদলের বিক্ষোভ

‎জাকারিয়া হোসেন। চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

‎দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজি, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম নগরীর বন্দর থানা যুবদল।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বন্দর থানাধীন ইপিজেড জনক প্লাজা মার্কেট সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সভা শেষে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সল্টগোলা ক্রসিংসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‎মিছিল চলাকালে নেতাকর্মীরা  আপা আপা করিস না, তোদের আপা আসবে না, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান এবং আগুন সন্ত্রাসের নৈরাজ্য রুখে দিতে রাজপথে যুবদল সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে তাঁরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগের প্রতিবাদ জানান।

‎প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের অন্যতম সংগঠক আরিফুর রহমান আরিফ। সভা সঞ্চালনা করেন ৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. শাহেদ।
‎
‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ।
‎
‎কর্মসূচিতে বন্দর থানা ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ সভা শেষে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হিরা, কামরুল হাসান কাজল, মো. রাসেল, নজরুল ইসলাম, মো. সবুজ, মো. লোকামান, ফারুক, মো. সাইফুল, মো. জুলফু, মো. মোকবুল, মিজান, ইমরান, মো. মহসিন ও মো. শহিদ।
এ ছাড়া ৩৭ নম্বর ওয়ার্ড যুবদলের মো. মুন্না, মামুন, মিঠু, আজাদ ও মো. জাবেদসহ বন্দর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগুন সন্ত্রাস রুখতে বন্দর থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com