1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুন্দরগঞ্জে কৃষকের ৫৫ শতক জমির পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ - দৈনিক আমার সময়

সুন্দরগঞ্জে কৃষকের ৫৫ শতক জমির পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পারিবারিক বিরোধের জেরে এক কৃষকের ৫৫ শতক জমির পাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী সুজা মিয়া (৪০) এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সুজা মিয়া জানান, পৈত্রিকসূত্রে পাওয়া জমিটি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন ভোরে আমিনুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে লাঠি, সোঠা, কাচন্তি, কেটা ও ধারালো অস্ত্র হাতে দলবদ্ধভাবে জমিতে ঢুকে পাকা ধান কাটতে শুরু করে। খবর পেয়ে সুজা মিয়া বাঁধা দিলে তারা অস্ত্র উঁচিয়ে তাকে ভয়ভীতি দেখায়। তার চিৎকারে প্রতিবেশী ছলিম মিয়া, নুরুন্নবী মিয়া, রাজ্জাক মিয়াসহ স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয় এই জমি আমাদের। বাধা দিলে খুন করে লাশ গুম করে ফেলব।

এ ঘটনায় প্রায় ৩০ মণ ধান ও খড় নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা। ঘটনার পর থেকে সুজা মিয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, এজাহার পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com