জাতীয়তাবাদী হতে হলে, সরকারকে আগে সীমান্তের বাসিন্দাদের রক্ষা করতে হবে— এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।”
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান।
এ সময় সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।”
গরু চোরাচালানের সাথে বাংলাদেশিরা নন, বরং, ভারতীয় বাহিনী জড়িত বলেও মন্তব্য করেন তিনি। মাদক চোরাচালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন।”
এদিকে, ইনকিলাব মঞ্চের জাবের হোসেনের অভিযোগ, বিএসএফ আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না।
Leave a Reply