1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শরীয়তপুর জাজিরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত   - দৈনিক আমার সময়

শরীয়তপুর জাজিরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  

মোঃ ফারুক হোসেন, জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
শরীয়তপুর জাজিরা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার দিকনির্দেশনা, মাদক সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com