1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭, এক ঘণ্টা মহাসড়ক অবরোধ, মোটরসাইকেলে আগুন - দৈনিক আমার সময়

লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭, এক ঘণ্টা মহাসড়ক অবরোধ, মোটরসাইকেলে আগুন

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নাটোরের লালপুর উপজেলার গোধড়া বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। এসময় উত্তেজিতরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নং কিদমচিলান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দোহা ও মজনু গ্রুপের পূর্বের বিরোধের জের ধরেই শুক্রবার জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষ চলাকালে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বড়াইগ্রামের গুনাইহাটি এলাকার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া উভয় পক্ষের আরও ছয়জন আহত হয়েছেন।

ঘটনার সময় বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। এসময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এবং বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম এবং লালপুর থানার ওসি (তদন্ত) এস এম রিরাজুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গুরুতর আহত রাশেদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনাস্থলে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com