লক্ষ্মীপুর সদর উপজেলাধীন কুশাখালী ইউনিয়নের চরমটুয়া গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ফসলি জমি ও বসত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা তৈরী হচ্ছে। এ মর্মে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আজ সোমবার বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ।
আজ সোমবার বিকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের চরমটুয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র, এ সময় ২ টন ওজনের ২ টি শ্যালো মেশিন এবং প্রায় ৩০০ ফুট লম্বা বালু উত্তোলনের পাইপ বিনষ্ট করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হওয়াতে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযানে নামেন সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, অবৈধ ড্রেজার বন্ধে অভিযান চালিয়ে আমরা দুটি ড্রেজার ধ্বংস করেছি। অবৈধ ড্রেজার বন্ধে নিয়মিত আমাদের এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply