1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ - দৈনিক আমার সময়

বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
বরিশাল নগরীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে এক বিশেষ পরিদর্শনে বের হন বরিশাল বিভাগীয় কমিশনার এ সময় তার সাথে ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলা সরকারি ক্যানসার হাসপাতাল ও শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, রেঞ্জ ডিআইজি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. এ কে এম মশিউল মুনীর, সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন সহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com