1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন কুশাখালী ইউনিয়নের চরমটুয়া গ্রামে  অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ফসলি জমি ও বসত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা তৈরী হচ্ছে। এ মর্মে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আজ সোমবার বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ।

আজ সোমবার বিকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের চরমটুয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র, এ সময় ২ টন ওজনের ২ টি শ্যালো মেশিন এবং প্রায় ৩০০ ফুট লম্বা বালু উত্তোলনের পাইপ বিনষ্ট করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হওয়াতে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন।

 

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযানে নামেন সদর উপজেলা প্রশাসন।

 

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, অবৈধ ড্রেজার বন্ধে অভিযান চালিয়ে আমরা দুটি ড্রেজার ধ্বংস করেছি। অবৈধ ড্রেজার বন্ধে নিয়মিত আমাদের এ অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com