গাইবো মোরা সত্যের গান,অপসংস্কৃতি হবেই অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সৌদি আরবে প্রতিষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রবাসী নাশীদ ব্যান্ডের আয়োজনে ইসলামী সাংস্কৃতির গুরুত্ব শীর্ষক আলোচনা ও বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রিয়াদে সানসিটি অডিটোরিয়ামে বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও নাশীদ ব্যান্ড উপদেষ্টা মাওলানা আব্দুল মুকসিত। সংগঠনের পরিচালক আরিফ রব্বানী ও আবৃত্তি-উপস্থাপনা পরিচালক শাহাদাত আল মাহদীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও নাশীদ ব্যান্ডের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, আজ বিশ্বের প্রতিটি কোনায় কোনায় যুব সমাজ অপসাংস্কৃতির কালো থাবায় নিজেকে বিলিয়ে দিচ্ছে। যার দরুন নীতি নৈতিকতা আজ বিপন্ন। সুস্থ সাংস্কৃতির বিনির্মানে নাশীদ ব্যান্ডের ভূয়সী প্রশংসা করে অতীতের ন্যায় ডিএমসি গ্রুপ সর্বদা পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। এসময় তিনি মহিউদ্দিন মিয়াজি কে প্রধান পরিচালক, আরিফ রব্বানী কে পরিচালক, আহমাদ জোবায়ের ইব্রাহীমকে নির্বাহী পরিচালক করে ৪২ সদস্য বিশিষ্ট আগামী ১ বছরের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ দিলওয়ার হোসাইন, সৌদিআরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ আবুল বশির, ডিএমসি গ্রুপের ডিএমডি সাখাওয়াত হোসাইন আরমান, বিশিষ্ট আলেম রাজনীতিবিদ মাওলানা আলীনুর, প্রবাসী সেবা কেন্দ্রের মার্কেটিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম হৃদয়, বিশিষ্ট আলেম ও ব্যবসায়ী মাওলানা উসমান গনি রাসেল, আলেম ও ব্যবসায়ী মুফতি ফয়জুল্লাহ, ঢাকা বাড্ডা আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোজ্জাম্মেল হক জুয়েল। অন্যান্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমসি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আতিকুর রহমান, আনোয়ার হোসাইন, জাকির হোসাইন, নিউজ২৪ রিয়াদ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ রুস্তম খান, দৈনিক আমার সময় ও দ্যা ডেইলি ট্রাইব্যাল পত্রিকার সৌদিআরব প্রতিনিধি মিজানুর রহমান বাবু, প্রবাসের গল্প লেখক শাহাদাত হোসাইন, সানসিটি মার্কেটিং ম্যানেজার এম এ রহিম, ডিবিসি রিয়াদ প্রতিনিধি এইচ এম হেমায়েত, মাইটিভি প্রতিনিধি সাদেক আহমদ, পল্লী টিভি প্রতিনিধি শাহজাহান সোহাগ প্রমুখ। আব্দুল্লাহ সাঈদ ও ফরিদ উদ্দিন খানের সূচিত তেলোয়াতে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী। সঙ্গীত পরিবেশন করেন আহমদ মাহফুজ ও আফজাল হোসাইন।
Leave a Reply