1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে মাদকবিরোধী অভিযানে সুজন মিয়া গ্রেপ্তার - দৈনিক আমার সময়

রংপুরে মাদকবিরোধী অভিযানে সুজন মিয়া গ্রেপ্তার

আলামীন রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
রংপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে সুজন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়।  সোমবার  (১৭ আগস্ট) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুজন মিয়া দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির পাশাপাশি ইয়াবা ট্যাবলেটের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বাড়ির পেছনের লিচুবাগান ও সামনের বাঁশঝাড়ে আত্মগোপন করে তিনি মাদক বিক্রি করতেন বলে অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া মোটরসাইকেল ব্যবহার করে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সুজন মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার ও জব্দের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তার সুজন মিয়া রংপুরের বাসিন্দা। তার বাবার নাম নুরু মিয়া। সংশ্লিষ্টদের দাবি, এর আগেও নুরু মিয়া মাদকসহ চারমাথার মোড় এলাকায় মাহিগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া সুজন মিয়ার বড় ভাইয়ের বিরুদ্ধেও ইয়াবাসহ গ্রেপ্তার ও কারাভোগের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রি, সরবরাহ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তারা।গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com