1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন—নিয়মিত হাত ধোয়ার আহ্বান - দৈনিক আমার সময়

রংপুরে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন—নিয়মিত হাত ধোয়ার আহ্বান

আলামীন, রংপুর
    প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
oplus_131072
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রংপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রংপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. রোকসানা বেগম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোছাম্মৎ শামছিয়া আখতার বেগম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রংপুরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর বিস্তার রোধ এবং সুস্থ জীবনযাপনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি হাত ধোয়ার বিভিন্ন ধাপ হাতে-কলমে প্রদর্শন করে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে বলা হয়, হাতের মাধ্যমে বিভিন্ন রোগজীবাণু শরীরে প্রবেশ করতে পারে। তাই সুস্থ থাকতে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণের আগে, খাবার প্রস্তুতের আগে, টয়লেট ব্যবহারের পর, বাইরে থেকে ঘরে ফিরে এবং হাত অপরিচ্ছন্ন হলে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া প্রয়োজন।
সঠিকভাবে হাত ধোয়ার ছয়টি ধাপের মধ্যে রয়েছে দুই হাতের তালু পরস্পরের সঙ্গে ঘষা, এক হাতের তালু দিয়ে অন্য হাতের পিঠ পরিষ্কার করা, আঙুলের ফাঁক ঘষে পরিষ্কার করা, আঙুলের পিঠ ঘষা, বৃদ্ধাঙ্গুল ঘুরিয়ে পরিষ্কার করা এবং আঙুলের ডগা ও নখের চারপাশ ভালোভাবে ঘষে ধোয়া।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস আরও জোরদার হবে। নিয়মিত হাত ধোয়ার চর্চা ব্যক্তি ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্যসম্মত’—এমন সচেতনতামূলক বার্তার মধ্য দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com