1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে নিরাপদ সড়ক দিবসের সভায় কলাতলি মোড় কিংবা সুগন্ধায় ফুটওভারব্রীজ করার দাবি: বক্তারা - দৈনিক আমার সময়

কক্সবাজারে নিরাপদ সড়ক দিবসের সভায় কলাতলি মোড় কিংবা সুগন্ধায় ফুটওভারব্রীজ করার দাবি: বক্তারা

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ শ্লোগানে কক্সবাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজার সার্কেল আয়োজিত, আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো: আ: মান্নান। এসময় স্বাগতম বক্তব্য রাখেন, বিআরটিএ কক্সবাজার সার্কেল সহকারী পরিচালক (এডি)
মো: কামরুজ্জামান, এতে আলোচনা সভায় অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, কক্সবাজার সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, নিরাপদ সড়ক চাই কক্সবাজার সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা এস্তাফিজুর রহমান, জহির উল্লাহ, শাহ আলম ও মো: নুরুল আমিন প্রমুখ।
সভায় সার্বিক সহযোগিতা করেন বিআরটি এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন প্রতিনিধি, পরিবহন প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় কক্সবাজারের যানজট সমস্যা নিরসন করে সৌন্দর্য বৃদ্ধির কথা তুলে ধরা হয়। তাছাড়া টমটম সমস্যা, ফুটওভারব্রীজ, সড়ক শৃঙ্খলা ও দক্ষ চালক গঠনে গুরুত্বারোপ করা হয়। সকল সমস্যা সমাধানে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
সবশেষে বিআরটিএ থেকে ট্রেনিং প্রাপ্ত ৪ জনকে সনদ ও  ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com